চুয়াডাঙ্গায় দুই দা.লা.ল ও ভারতীয় নাগরিকসহ আ.ট.ক ৭


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ ৮৪
চুয়াডাঙ্গায় দুই দা.লা.ল ও ভারতীয় নাগরিকসহ আ.ট.ক ৭

চুয়াডাঙ্গায় জীবননগর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের সঙ্গে থাকা দুই দালালকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার বেনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁটাতারের বেড়া পার হয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটক বাংলাদেশিরা হলেন বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। ভারতীয় নাগরিকের নাম নিয়ান বলে জানা গেছে। তিনি কলকাতার বাসিন্দা।

আটক ব্যক্তিদের দাবি, তাঁরা কাজের জন্য ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তাঁদের ভাষ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে সীমান্তসংলগ্ন একটি ক্যাম্পে রাখে। পরে তাঁদের বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকা থেকে ওই পাঁচজন জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি তাঁদের নজরে পড়লে তাঁরা তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউলের নাম এসেছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ভারতীয় এক নাগরিকসহ পাঁচজনকে অনুপ্রবেশকারী হিসেবে এবং দুই দালালকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১