
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। সভায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম ও দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :