মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তপশিল ঘোষণা


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তপশিল ঘোষণা

শ্রীকান্ত দাস. মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ইং এর তপশিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২ টার দিকে সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গেলো মঙ্গলবার সমিতির সকল সদস্যদের সম্মতিতে বুধবার আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি হতে জানা গেছে, আগামী ৯ মার্চ বিকেল ২ ঘটিকায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ মার্চ দুপুর ৩ ঘটিকায় খসড়া ভোটার তালিকা সংশোধনী দরখাস্ত গ্রহন ও শুনানী, ১২ মার্চ দুপুর ৩ ঘটিকায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ মার্চ দুপুর ২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র সরবরাহ, ২ এপ্রিল দুপুর ২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন , ৫ এপ্রিল দুপুর ২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই, ৮ এপ্রিল দুপুর ২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার, ৯ এপ্রিল বিকেল ৩ টায় চুড়ান্ত প্রাথীর তালিকা প্রকাশ এবং ২৩ এপ্রিল সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নামাজ ও খাবার বিরতি সহ উক্ত সময়ে ভোটারগন ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৬ এপ্রিল নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তপছিল ঘোষনা করেছি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট আশরাফুল আরেফিন সুমন, পুলিং অফিসার অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তুহিন ও অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা প্রতিটি পদক্ষেপ সঠিক ও সুন্দর ভাবে পালন করবো।

শাহজালালে আরো ৩৪ ফ্লাইট বাতিল, ৬ দিনে ২১০

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০