পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন


প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

মোঃ খোকন হাওলাদার, পটুয়াখালী: পটুয়াখালী জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালক এবং ছোট যানবাহনের মালিকরা। এমনকি এর প্রভাব পড়েছে কৃষি খাতে।

জেলার বিভিন্ন পাম্পে সকাল থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও কয়েকশ মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত জ্বালানি না থাকায় সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। অনেকে অভিযোগ করছেন, কয়েক ঘণ্টা অপেক্ষার পরও নির্ধারিত পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। চালকদের দাবি, জ্বালানি সংকটের কারণে জরুরি কাজেও সময়মতো বের হতে পারছেন না তারা। ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরাও বলছেন, এ পরিস্থিতি দীর্ঘ হলে জেলার স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে। অনেক মোটরসাইকেল চালককে প্রয়োজনীয় তেল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

আর পাম্প কর্তৃপক্ষ বলছেন যে পরিমাণ তৈল তারা পান তার চেয়ে চাহিদা বেশি থাকায় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো পটুয়াখালীতেও জ্বালানি সংকট তীব্র হয়েছে। তবে দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সামনে ভোগান্তি আরও বাড়তে পারে।

পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত