নওগাঁ-আত্রাই-নাটোর সড়কে রাতের নিরাপত্তা জোরদার, পুলিশ সুপারের পরিদর্শন


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৬ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
নওগাঁ-আত্রাই-নাটোর সড়কে রাতের নিরাপত্তা জোরদার, পুলিশ সুপারের পরিদর্শন

নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাতে পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। একই সঙ্গে সড়কে জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় আঞ্চলিক সড়কজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধ প্রতিরোধ, যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে পুলিশ সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনসাধারণের সহযোগিতায় অপরাধ দমন এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নাগরিকদের নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুম, আত্রাই থানা এবং রানীনগর থানার সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০