
বুধবার বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার কাউছার (২২) উপজেলার ভর তেতুলিয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকায় অভিযান চালিয়ে কাউছারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকজাতীয় ৩৫০টি ইনজেকশন ও ১৫টি ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার পুলিশকে জানান, তিনি সীমান্তবর্তী হিলি এলাকা থেকে মাদক সংগ্রহ করে আত্রাইসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি হিলি থেকে এসব মাদক নিয়ে এসেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আগে থেকেই আটটি মাদক মামলা রয়েছে।
আত্রাই থানা পুলিশের এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক নির্মূলে স্থানীয় জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :