নওগাঁর ধামইরহাটে মা.দ.ক বিরোধী অভিযানে ই.য়া.বা.সহ একজন গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ ১১১
নওগাঁর ধামইরহাটে মা.দ.ক বিরোধী অভিযানে ই.য়া.বা.সহ একজন গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম বাবু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার চকভবানী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধামইরহাট উপজেলার আরানগর ইউনিয়নের আমাইতাড়া থেকে ফতেপুরগাড়ী সড়কের চকভবানী এলাকায় একটি ছোট সেতুর ওপর অভিযান চালানো হয়।

এ সময় চকবদন গ্রামের মো. আজিজুল হকের ছেলে আলম বাবুকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজের হেফাজতে রাখার অভিযোগে আলম বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১