নন্দীগ্রামে ছাত্রলীগের শীতবস্ত্র কম্বল বিতরণ 


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ ২১
নন্দীগ্রামে ছাত্রলীগের শীতবস্ত্র কম্বল বিতরণ 

আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার অসহায় ও খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবের ব্যক্তিগত অর্থায়নে শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন , উপজেলা ছাত্রলীগের সাবেক সহ – সভাপতি মিশকাত হোসেন রাসেল,সাবেক উপ-ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ আশিক, উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক শ্রী সৈকত, সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক আমির হামজা,সাবেক সহ-সম্পাদক নুর মোহাম্মদ,উপ অর্থ বিষয়ক সম্পাদক তাইজুল, সাবেক ভিপি সাকিব হোসেন,মেহেদী হাসান, শুভ আহমেদ,ছাত্রনেতা রিপন আহমেদ,সিয়াম আহমেদ,কাউসার আহমেদ, শাকিল হোসেন প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১