পহেলা বৈশাখ: প্রতিজ্ঞা হোক আকাশ ছোঁয়ার


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ ৯০
পহেলা বৈশাখ: প্রতিজ্ঞা হোক আকাশ ছোঁয়ার

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
বৈশাখে বর্ণিল উৎসবে সাজে সারাদেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইউনাইটেড স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন বলেন বাংলা নতুন বছরের সূচনা লগ্নে তথা পহেলা বৈশাখে প্রতিজ্ঞা হোক নিজের স্বপ্ন পূরণে নিরলস ভাবে কাজ করে সাফল্য অর্জন করার।
তিনি আরো বলেন ১৪৩৩ বঙ্গাব্দ যেন প্রত্যেকের জন্য কল্যাণকর ও লক্ষ্য অর্জনের বছর হয় সে জন্য আমাদেরকে দৃঢ় থাকতে হবে। আমরা প্রতিটি দিনকে অর্থবহ কাজের মাধ্যমে অতিবাহিত করতে হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১