ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ ৩১৫
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ

ফেনীর পরশুরাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা।

জব্দ করা পণ্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১