বান্দরবানে যুব উন্নয়ন ক্যাম্পেইনে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ ৪০
বান্দরবানে যুব উন্নয়ন ক্যাম্পেইনে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ

যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

৬ সেপ্টেম্বর শুরু হওয়া এক মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১ অক্টোবর পর্যন্ত। এতে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, ‘বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’ তিনি যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি চাকরি কিংবা নিজস্ব উদ্যোগে কাজের সুযোগ পাবেন। এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিংয়ের মতো চাহিদাসম্পন্ন পেশায় দক্ষ জনবল তৈরিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০