মাঝরাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষক আরমানের স্বপ্ন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ ২০
মাঝরাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষক আরমানের স্বপ্ন

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কুষ্টিয়ার কুমারখালীতে গোয়ালে রাখা ৪টি গবাদি পশু আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন কৃষক আরমান। বৃহস্পতিবার মাঝরাতে পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামে গোয়ালে আগুন লেগে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী আরমান জানান, বৃহস্পতিবার মাঝরাতে গোয়াল ঘরে আগুন লেগে যায়। এসময় প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গোয়ালে রাখা ৩টি গরু ও ১টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন। তার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে আক্ষেপ করেন। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, ইতিমধ্যে বিষয়টি জেলা পর্যায়ে অবহিত করা হয়েছে। কৃষককে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১