ড. ইউনূসের চালু করা আইনের জুলুম চলছে: আনিস আলমগীর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ ১১৮
ড. ইউনূসের চালু করা আইনের জুলুম চলছে: আনিস আলমগীর

‘আমার সঙ্গে শুধু অন্যায় নয়, জুলুমও করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। কারাগার থেকে মুক্তি পেয়ে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।

‘এক-এগারো সরকার যে গুম-খুন ও বিনা বিচারে মানুষকে তুলে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল সেটি শেখ হাসিনা সরকার পর্যন্ত এক্সটেন্ডেন্ট ছিল’ মন্তব্য করে আনিস আলমগীর বলেন, ‘শেখ হাসিনার সরকার হলো, এক-এগারো সরকারের এক্সটেনশন।

এখন আইনের জুলুম চলছে, যেটা ড. ইউনূস চালু করে দিয়েছেন। সেই জুলুম যদি কন্টিনিউ করে, তবে সেটা মানুষ ভালোভাবে নেবে না।’

বর্তমান সরকার আইনের শাসন ফিরিয়ে আনবে বলে আশাবাদী আনিস আলমগীর।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১