ঢাকা ওয়াসার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনে ব্যবস্থাপনা পরিচালক


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
ঢাকা ওয়াসার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনে ব্যবস্থাপনা পরিচালক

লাখোকণ্ঠ ডেস্ক: সেবার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে ধারাবাহিকভাবে ঢাকা ওয়াসার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম । এরই অংশ হিসেবে তিনি মডস জোন-১ ও ৭ এবং রেভিনিউ জোন-১ ও ৭ পরিদর্শন করেন।

পরবর্তীতে তিনি সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পানি শোধন প্রক্রিয়া, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহ ব্যবস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আধুনিক SCADA (স্কাডা) প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম তদারকির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) (অতিরিক্ত দায়িত্ব), শওকত মাহমুদ, প্রধান প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক ঢাকা নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, মেধা, সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।