কৃষি বিপণন অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ মে, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
কৃষি বিপণন অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের ফার্মগেট খামারবাড়ি শাখার প্রকল্প পরিচালক ড. ফাতেমা ওয়াদুদ (শীলা) র বিরুদ্ধে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ০৪-০৩-২৪ ইং আউটসোর্সিং জনবল নিয়োগের নিমিত্তে সকল শর্ত মেনে নগদ ৪ হাজার টাকা জমা দিয়ে ধলেশ্বরী সিকিউরিটি এন্ড ক্লিনিং সার্ভিস (প্রাঃ) লিঃ সহ ২৫ টি প্রতিষ্ঠান উক্ত দরপত্রে অংশগ্রহণ করে। তাই আউটসোর্সিং নিয়োগে (NoA) পেতে হলে দরপত্র আহবানকারী প্রতিষ্ঠানকে কিছু শর্ত মেনে নেয়াসহ উক্ত দরপত্রে অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে ক্লিনটেক জেনারেল সাপ্লাই,মেইনটেন্যান্স এন্ড কমিউনিকেশন নামক দরদাতা প্রতিষ্ঠানের দরপত্রের( NoA) পাওয়ার কথা না। কেননা,(১) দরপত্র আহবানের শর্তানুযায়ী ক্লিনটেক জেনারেল সাপ্লাই,মেইনটেন্যান্স অ্যান্ড কমিউনিকেশন দরদাতা প্রতিষ্ঠানের সর্বশেষ ৩ বছরের মধ্যে ২টি প্রতিষ্ঠানে এক কোটি টাকার জনবল সর্বরাহের অভিজ্ঞতা থাকতে হবে ।(২) দরপত্রের সিডিউল মোতাবেক তিন বছরে গড়ে ৫০ লক্ষ টাকার টার্ণওভার থাকতে হবে। (৩)দরপত্রের সিডিউল মোতাবেক ব্যাংক কর্তৃক ৫০ লক্ষ টাকার লিকুইড এ্যাসেট,ওয়ার্কিং ক্যাপিটাল অথবা ক্রেডিট লাইন’স দাখিল করতে হবে। (৪)আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের দরপত্রে অংশগ্রহণের মুখ্য শর্ত হলো শ্রম আইনের ধারা ৩(ক) মোতাবেক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক ঠিকাদারি সংস্থার লাইসেন্স থাকতে হবে। তাই দরপত্র আহ্বানসহ অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার পরও ক্লিনটেক জেনারেল সাপ্লাই,মেইনটেন্যান্স কমিউনিকেশন নামক দরদাতা প্রতিষ্ঠানকে Notification of award( NoA) দেওয়া হয়েছে এ নিয়ে ধলেশ্বরী সিকিউরিটি এন্ড ক্লিনিং সার্ভিস প্রাঃলিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গত ২৪-০৪-২০২৪ ইং কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্প পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ড. ফাতেমা ওয়াদুদ (শিলা)র সাথে দেখা করলে তিনি’ দৈনিক বাংলাদেশের আলো’কে জানায় (NoA) না পাওয়ায় ধলেশ্বরী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়েই ক্লিনটেক জেনারেল সাপ্লাই, মেইনটেন্যান্স কমিউনিকেশন দরদাতা প্রতিষ্ঠানকে Notification of award (NoA)দিয়েছি।

এ বিষয়ে মন্তব্য জানতে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি জনাব তাসনিম করিমের সাথে যোগাযোগ করা হলে ‘দৈনিক লাখো কন্ঠ’কে জানায়, অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।