বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম


এএফপি প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

গতকাল সোমবার (২০ এপ্রিল) তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও আজ মঙ্গলবার (২১ এপ্রিল) লেনদেনের শুরুতে সেই বাড়তি দাম অনেকটা কমে এসেছে। মূলত দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় বিনিয়োগকারীরা তেলের মজুত ছাড়তে শুরু করেছেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আজকের লেনদেনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ১২ ডলারে নেমেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। সর্বশেষ ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলে দাম কিছুটা বেড়েছিল, যা আজ আবার নিম্নমুখী হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১