যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৬৬৭ কোটি টাকা।

বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়েছে।

ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: শামা ওবায়েদ

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (২৪-২৫ এপ্রিল ২০২৬ সময়ের জন্য ১০ম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৯.৭৭ মার্কিন ডলার।

এছাড়া আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (২৭-২৮ এপ্রিল ২০২৬ সময়ের জন্য ১১ম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৯.৭৭ মার্কিন ডলার।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০