অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে: দেবপ্রিয় ভট্টাচার্য


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে: দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়া থেকে তেল কিনতে সরকারকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে বলে দাবি করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, ‘বর্তমান জ্বালানি ধাক্কা এমন এক নীতিগত পরিবেশে ঘটছে, যেখানে সরকারের কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা সীমিত।’

ঢাকার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত ‘নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির কিছু বিধান দেশের জ্বালানি আমদানি কৌশলকে সীমিত করে দিচ্ছে উল্লেখ করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নিষেধাজ্ঞা সমন্বয় এবং ‘নন-মার্কেট কান্ট্রি’ সম্পর্কিত ধারার কারণে তুলনামূলক কম দামের উৎস, যেমন- রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ছাড় নিতে হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার সময় বাংলাদেশের ক্রয়-সুবিধা সংকুচিত হয়ে যাচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন