
মহসিন খান বুলবুল,সাভার: ইট পাথরের দালান আর আধুনিক যাপিত জীবন পার করা সভ্য শহরে বাস করা এই প্রজন্মের সন্তানরা ফাস্ট ফুড আর চাইনিজ রেস্টুরেন্টে খাবারকেই এখন আধুনিক জীবনের অনুসংগ মনে করে । পৌস পার্বন আর দাদী নানির হাতের যে স্বাদের পিঠা পুলি খেয়ে আমরা যারা বড় হয়েছি তার গল্প এই প্রজন্মে কাছে কেবল রুপ কথার গন্প ছাড়া আর কিছুই মনে হয়না ।আর এই গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবারের সাথে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম বারের মতো বিশাল পরিসরে উপজেলা পরিযদ মাঠে দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ মাঠের এ মেলার উদ্বোধন করেন।মেলার ঘুরতে আসা দর্শনার্থীরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে উচ্ছসিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানিযে বলেন, আসলে এ ধরনের আয়োজন আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাটা খুবই জরুরী কেননা আমাদের যে নিজস্ব সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে তা দিন দিন এদের কাছে ম্লান হয়ে যাচ্ছে।যদি এভাবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেলা ও উৎসবের আয়োজন করা যায় তাহলে একদিন আমাদের এই গ্রাম বাংলার হারানোে ঐতিহ্য ফিরে আসবে ন্বরুপে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন। এ সময় মেলায় বাহারী সব পিঠা দেখে মুগ্ধ হন অতিথিরাসহ নানা বয়সী দর্শনার্থীরা। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
আপনার মতামত লিখুন :