‎রাজনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


হাবিবুর রহমান নাজমুল রাজনগর প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ ৩২
‎রাজনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাবিবুর রহমান নাজমুল,রাজনগর  :বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (গভঃ রেজিঃ নং-এস ১০২৮/৯৮)-এর দেশব্যাপী বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মোট ৪৫১ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
‎
‎পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহসান বিন মুজাহির, রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলী হোসেন এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব।
‎
‎এ সময় পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনগর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
‎
‎পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি মোস্তফা বকস এবং সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রিংকু চন্দ্র দাস।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মো. দিলাল মিয়া, সামছুল ইসলাম, রোজিনা আক্তার, মিনতি দত্ত, বনমালী শীল, ছানাকান্ত শীল, আব্দুল ওয়াহিদ মনসুর, মুহিবুন নেছা, লালি বেগম, আজিজুর রহমান সিপু ও তাসলিমা আক্তার মিলিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
‎
‎সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০