
লাখোকণ্ঠ রামগঞ্জ ও চাটখিল প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, রামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোন্নাফ, রামগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব শরীফুল্লাহ আশ শামস, চাটখিল উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহজাহান রানা,যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া,দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মাহাবুব রাব্বানী, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শেখ কামরুজ্জামান, রামগঞ্জ যুবদল নেতা জামিল, ভোলাকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহিম, পরকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফয়েল শেখ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।একাডেমির পরিচালনা ট্রাষ্টের পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মন্জুর আহমেদ ভূইয়া ।

অনুষ্ঠানে বক্তারা মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে একাডেমির শ্রেণি কার্যক্রম দ্রুত চালুর আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৬ জুন একাডেমির আবাসিক ভবনে একটি আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের নামে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন ১৭ জুন আবাসিক ভবনেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান একাডেমির সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট লিখিত নির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ২৯ জুন ২০২৬ (সোমবার) থেকে পর্যায়ক্রমে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শ্রেণি কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দেন।
উলেখ্য ১৪ জুন একাডেমির আবাসিক ভবনে একটি আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের নামে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। ১৬ জুন আবাসিক ভবনেই তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :