জবি যুব রেড ক্রিসেন্টের আহ্বায়ক আরিফুল, সদস্যসচিব আমির

✎ তানজিলা আক্তার, জবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে: ১৫ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. আরিফুল ইসলাম আহ্বায়ক ও মো. আমির হোসেন সদস্যসচিব মনোনীত হয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন কামরুন নাহার প্রিমা, শাকিব ও মো. রাজিব হোসাইন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাব্বি হোসেন, সামিয়া আক্তার ও মানিক চৌধুরী।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব রেড ক্রিসেন্ট জবি ইউনিটের টিচার-ইনচার্জ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৌজি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের স্বাক্ষরে কমিটিটি অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ে মানবিক সেবা, রক্তদান ও দুর্যোগ মোকাবিলায় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ই-প্রিন্ট