
লাখোকণ্ঠ রংপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার-ই শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নিজ বাসভবনে তিনি এ কথা জানান।
অবশ্য আজ সকাল থেকেই গুঞ্জন ছিল জাতীয় পার্টির নির্বাচিতরা আগামীকাল বুধবার শপথ নিতে সংসদে যাচ্ছেন না। বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেন, ‘আমরা বুধবার শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার আমাদের বৈঠক ডাকা হয়েছে। সেদিন আলোচনা করে শপথের বিষয়টি ঠিক করা হবে।’
আপনার মতামত লিখুন :