কুমিল্লা-১১ আসনের  অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ
কুমিল্লা-১১ আসনের  অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।  রবিবার (৭ জানুয়ারি) দুপুরে ভোটগ্রহণ চলাকালে ফেসবুক লাইভে এসে নানা অনিয়মের কথা তুলে ধরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।
চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজান এবারের নির্বাচনে ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
মিজানুর রহমান বলেন, ‘চৌদ্দগ্রাম আসনে সকাল থেকেই নৌকার সমর্থকরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে। বিভিন্ন কেন্দ্র থেকে একের পর এক আমার এজেন্টদেরকে বের করে দিয়েছে। বিষয়টি আমি রিটার্নিং অফিসারসহ নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ নেননি। এমতাবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
তিনি বলেন, ‘মুন্সিরহাট, বসন্তপুরসহ বিভিন্ন এলাকা আমি ঘুরেছি কিন্তু কোথাও ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। সবখানেই নৌকার সমর্থকরা প্রিজাইডিং অফিসারের সামনে প্রকাশ্যে নৌকায় সিল মারছে। ভোটের আগের রাতেও আমাদের অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে মারধর করেছে হুমকি-ধমকি দিয়েছে। ভোটের দিন সকাল থেকেও এ ধারা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আগেও আমরা আপত্তি তুলেছি। এই প্রহসনের ভোট জনগণ মানে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়া বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে একটি আবেদন আমার কাছে জমা দিয়েছেন।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০