প্রতীক বরাদ্দের আগেই পোষ্টার! সমালোচনার মুখে প্রার্থী


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মে, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
প্রতীক বরাদ্দের আগেই পোষ্টার! সমালোচনার মুখে প্রার্থী

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। বৃহস্পতিবার ৯ মে শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ নির্বাচনে ২০ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

এদিকে মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই শামছুর রহমান নামের এক চেয়ারম্যান প্রার্থী প্রতীকসহ পোস্টার ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।তিনি নিজেই ফেসবুকে ছবিসহ মোটরসাইকেল মার্কায় পোস্টার ছেড়ে ভোট প্রার্থনা করেছেন। তার পরেই সমালোচনার মুখে পড়েছেন ওই প্রার্থী।নির্বাচনে অন্য চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, ৫ জন চেয়ারম্যান প্রার্থীর এক জন মার্কা পেল বাকিদের মার্কা নেই কেন? এ ছাড়া মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ না হতেই পোস্টার ছেড়ে কি ভাবে প্রচারণা হয়। এতে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুর রহমান বলেন, ফেসবুকে প্রচারণা করা যাবে।প্রতীক বরাদ্দের আগে পাঁচজনের বেশি গণসংযোগ করা যাবে না। তবে প্রতীক পেলেন কিভাবে জানতেই চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আচরণবিধি ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন।