আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ ৪৪
আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ আলোচনায় থেকেও পরাজিত হয়েছেন বিভিন্ন দলের অনেক প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য- নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, তাসনীম জারা, মামুনুল হক, আমিনুল হক, মিয়া গোলাম পরওয়ার, মোহাম্মদ শিশির মনির, জিএম কাদের ও মাহমুদুর রহমান মান্না

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঁচ হাজার ভোটে হারিয়ে বিজয়ী হয়। পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির কাছে পরাজিত হন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সম্পাদক সারজিস আলম।

ঢাকা-৯ আসনে হাবীবুর রহমানের বিপক্ষে পরাজয় বরণ করেন ডা. তাসনীম জারা। ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ কাছে পরাজিত হন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হক। ঢাকা-১৬ আসনে আমিনুল হক জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেনের কাছে পরাজিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে সবেচেয়ে ক্লিন ইমেজ ও জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হেরে গিয়েছেন সুপ্রিম কোর্টের জৌষ্ঠ আইনজীবী শিশির মনির।

রংপুর-৩ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহবুবুর রহমান (বেলাল)। হেরে গিয়েছেন আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেরে গিয়েছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১