এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন আশনা হাবিব ভাবনা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন আশনা হাবিব ভাবনা

এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও ও কিছু ছবি নিয়ে ট্রল ও বুলিংয়ের শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ভাবনা লেখেন, যে ভিডিওটি ভাইরাল করা হচ্ছে সেটি আসলে একটি মঞ্চনাট্যের অংশ। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। নাচের পোশাক পরিহিত ওই পারফরম্যান্সকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি ভাবনার।

আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্য: ভাবনা

এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যে ছবি ছড়ানো হচ্ছে, তাও একটি ঈদের অনুষ্ঠানের অংশ বলে জানান তিনি। ভাবনা বলেন, পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং সেখানে কী আলোচনা হয়েছে তা সবাই দেখতে পারবেন।

রাজনৈতিক পরিচয়ের বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নাই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। সবার সঙ্গেই কাজ করব। যেমন একজন ব্যাবসায়ী সবার সঙ্গে কাজ করে। যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে।

ঈদে সাবিলা নূর, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষির প্রতিযোগিতা

রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি সেখানে অংশ নেবেন বলেও জানান অভিনেত্রী। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেই দাবি করেন ভাবনা।

ভক্তদের কাছে অভিনেত্রীর অনুরোধ, তাকে যেন কাজ করতে দেওয়া হয়। ছবি আঁকা, কবিতা লেখা এবং অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ চান তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০