শাকিবের ‘টাচ’ ইস্যুতে নেটদুনিয়ায় তোলপাড়


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শাকিবের ‘টাচ’ ইস্যুতে নেটদুনিয়ায় তোলপাড়

প্রিন্স সিনেমার জমকালো প্রিমিয়ারে ‘টাচ’ ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সে মুহূর্তের ছবি ও ভিডিওতে শাকিবের কিছু আচরণ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

ঢাকাই সিনেমা মানেই যার নাম, সেই নায়ক এবার বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনায়। ঈদের সিনেমা ‘প্রিন্স’র প্রিমিয়ার ও সংবাদ সম্মেলনে শাকিবের বেশ কয়েকটি অঙ্গভঙ্গি আশাহত করেছে শাকিব ভক্তদের।

‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর

‘প্রিন্স’ মুক্তির পর দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা হলেও এর প্রিমিয়ার ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তাপ।  ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব কখনও নায়িকার কোমরে হাত রাখছেন, আবার কখনও কাঁধে হাত রাখছেন। এতে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় সিনেমার দুই নায়িকাকে। বিষয়টি নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নায়িকার কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

কোটা আন্দোলন নিয়ে যা বললেন শাকিব খান

এদিকে নেটিজেনদের প্রশ্ন হঠাৎ কেন শাকিবের এমন আচরণ? নায়কের এমন আচরণ সিনেমার প্রমোশন না অতিরিক্ত কিছু? হিরোইজম কি অফস্ক্রিনেও দেখাতে হবে? মন্তব্যের ঘরে এমন প্রশ্নও ছুঁড়ছেন কেউ কেউ।

বিতর্কের এই রেশ আসন্ন ‘রকস্টার’ সিনেমায় প্রভাব ফেলবে কিনা তা জানার অপেক্ষাতেই এখন নেটিজেনরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০