
ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিমকোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়া এবং সেই ঘটনার জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে মনিকা কবির নামে পরিচিত হলেও তার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। রাশিয়ার মস্কোতে জন্ম ও বেড়ে ওঠা এই নারীর মা একজন রাশিয়ান এবং বাবা ভারতীয় যিনি চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তার বাবার ব্যবসার সঙ্গে বাংলাদেশের সংযোগ থাকায় ২০১২ সালে প্রথমবারের মতো তিনি বাংলাদেশে আসেন। তার দাবি, মাতৃভাষা রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি।
আপনার মতামত লিখুন :