মহিলা বাস সার্ভিস নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া আয়মান


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ ৮২
মহিলা বাস সার্ভিস নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া আয়মান

মহিলা বাস সার্ভিস নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া আয়মান।ছোট পর্দা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

সমসাময়িক নানা বিষয় থেকে শুরু করে সংবেদনশীল ইস্যুতেও নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে দেখা যায় তাকে। কোনো বিষয় নিয়ে নিজের অবস্থান জানাতে সাধারণত দ্বিধা করেন না এই তারকা।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন সাদিয়া আয়মান। নারীদের জন্য চালু হতে যাওয়া এই বিশেষ বাসসেবা ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়। সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

তার ভাষ্য মতে, ‘আমাদের উচিত এই কিউট, এই সুন্দর, ভূতুড়ে গোলাপি বাসটি এবং এর পেছনে কঠোর পরিশ্রম করে যাওয়া সব নারীকে আমাদের উদযাপন করা।’ ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগী সবার প্রতি আহ্বান জানান তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১