অনিদ্রা দূর করে যোগাসন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
অনিদ্রা দূর করে যোগাসন

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ অনিদ্রা দূর করে যোগাসন। বিশেষজ্ঞরা বলছেন, অনিদ্রা দূর করার পাশাপাশি একাধিক উপকারিতা মেলে নিয়মিত যোগাসন অনুশীলনে। যোগাসনের অর্থ হলো শরীরের সমস্ত অংশকে প্রকৃতির সঙ্গে আত্মস্থ করা। এর ফলে শরীরের চালনা ও উৎফুল্লতা বজায় থাকে। নিয়মিত এ অভ্যাসে প্রাকৃতিক উপায়ে শারীরিক গঠন সুগঠিত হয় এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরতে সাহায্য করে। বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।

বজ্রাসন হলো মেডিটেশন বা যোগব্যায়ামের একটি বিশেষ ধরন, যেটি একটি বিশেষ ভঙ্গিতে বসার মাধ্যমে করা হয়। বজ্রাসন যোগব্যায়ামের সবচেয়ে সহজ আসন। অন্য ব্যায়ামগুলো ভরপেটে নিষিদ্ধ হলেও বজ্রাসনের সেই নিষেধাজ্ঞাটা নেই। সহজ ব্যায়াম হলেও এর উপকারিতা অনেক বেশি।

নিয়মিত ব্রজাসন অনুশীলন করলে যেসব উপকারিতা পাওয়া যায় সেগুলো হলো: পায়ের গঠন সুন্দর হয়, মেরুদণ্ড সোজা থাকে, অনিদ্রা দূর হয় ও পাইলস রোগ ভালো হয়।

যেভাবে অনুশীলন করবেন: সামনের দিকে পা ছড়িয়ে মাথা সোজা করে বসুন। এরপর আস্তে আস্তে হাঁটু মুড়ে গোড়ালি জোড়া করে বসুন। উরুর ওপর সোজা করে হাত দু’টি রাখুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন। ২০ সেকেন্ড পর আস্তে আস্তে পুরনো ভঙ্গিতে ফিরে যান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০