গাজর ছাড়াও দৃষ্টিশক্তি ভালো রাখে যে ৪ খাবার


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
গাজর ছাড়াও দৃষ্টিশক্তি ভালো রাখে যে ৪ খাবার

লাখোকণ্ঠ ডেস্ক: চোখের স্বাস্থ্যের কথা উঠলেই সাধারণত সবার আগে গাজরের নাম আসে। তবে দৃষ্টিশক্তি ভালো রাখতে শুধু গাজরই নয়, আরো অনেক পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষম খাদ্যাভ্যাসে কিছু নির্দিষ্ট ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার থাকলে তা চোখের সুস্থতা বজায় রাখতে এবং বয়সজনিত নানা চোখের সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন কোনো একক খাবার নেই যা খেলে দৃষ্টিশক্তি সব সময় নিখুঁত থাকবে। ভালো দৃষ্টিশক্তি নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য, বয়স, জীবনযাপন এবং পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ওপর। তবু কিছু খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে চোখের জন্য উপকারী পুষ্টি পাওয়া যায়। গাজর ছাড়াও এমন চারটি খাবার হলো-

পেস্তা বাদাম
পেস্তা বাদাম শুধু সুস্বাদু নাস্তা নয়, এটি চোখের স্বাস্থ্যের জন্যও উপকারী। এতে লুটেইন নামের একটি ক্যারোটিনয়েড থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্ষতিকর নীল আলো থেকে চোখকে সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, লুটেইন ও জিয়াজ্যানথিন বেশি গ্রহণ করলে ছানি এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমতে পারে।

মিষ্টি আলু
মিষ্টি আলু ভিটামিন ‘এ’-এর একটি উৎকৃষ্ট উৎস, যা দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মাঝারি আকারের মিষ্টি আলু দৈনিক ভিটামিন ‘এ’-এর চাহিদার প্রায় পুরোটা পূরণ করতে পারে। এই ভিটামিন চোখের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে, চোখের আর্দ্রতা রক্ষা করে এবং রাতকানা রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

পালং শাক
পালং শাকে রয়েছে লুটেইন ও জিয়াজ্যানথিন, যা চোখের রেটিনার গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলাকে সুরক্ষা দেয়। এসব উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং নীল আলোর ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। ফলে দীর্ঘমেয়াদে চোখের সুস্থতা বজায় থাকে।

ডিম
ডিমের কুসুমেও লুটেইন ও জিয়াজ্যানথিনসহ চোখের জন্য উপকারী বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। যেহেতু এগুলো চর্বিতে দ্রবণীয়, তাই ডিমের কুসুমের প্রাকৃতিক চর্বির কারণে শরীর সহজেই সেগুলো শোষণ করতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডিম খেলে রক্তে লুটেইনের মাত্রা বাড়ে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় এবং দৃষ্টিশক্তি দীর্ঘদিন সুস্থ রাখতে সহায়তা করতে পারে।

শাহজালালে আরো ৩৪ ফ্লাইট বাতিল, ৬ দিনে ২১০

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০