সুস্থতাস্বাস্থ্য ও জীবন

রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) দেখা দিতে পারে। এটি এড়ানোর জন্য কিছু ফল খাওয়া যেতে পারে, যা পানি ও পুষ্টিগুণে ভরপুর।

রমজানে পানিশূন্যতা দূর করতে দেখে নিন ৪ ফলের কথা-

১. তরমুজ: এতে ৯২% পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। তাছাড়া প্রচুর ইলেক্ট্রোলাইট ও ভিটামিন সি থাকে তরমুজে। ইফতারে এক গ্লাস তরমুজের জুস বা কেটে খাওয়া যেতে পারে।

২. শসা: এতে ৯৫% পানি থাকে, যা শরীর ঠান্ডা রাখে। হজমে সহায়ক ও ত্বকের জন্য ভালো শসা। সালাদ বা স্মুদি করে খেতে পারেন।৩. কমলা: কমলায় ৮৬% পানি থাকে ও প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ক্লান্তি দূর করে ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সরাসরি খেতে পারেন বা জুস বানিয়ে নিতে পারেন।

৪. ডাবের পানি: প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ও মিনারেল সমৃদ্ধ, যা শরীরকে রিফ্রেশ করে। রোজায় পানি ও শক্তির ঘাটতি পূরণ করে। ইফতার বা সেহরিতে ডাবের পানি পান করলে শরীর সারা দিন ভালো থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *