​কুলাউড়ায় উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
​কুলাউড়ায় উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

 বুধবার বিকাল ৫ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

​কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারী
​প্রিন্সিপাল ইয়ামীর আলী,সাবেক উপজেলা আমীর ​মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সভাপতি ​মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক ​অধ্যাপক শাহ আলম সরকার, সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আর্কাইভ