
আনারস: আনারসে থাকে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা প্রোটিন হজমে সহায়তা করে। সাধারণত প্রোটিন জাতীয় খাবার হজম হতে সময় নেয়, তাই খাবারের পর অল্প আনারস খেলে হজম সহজ হয়। এ ছাড়া ব্রোমেলিনে প্রদাহনাশক গুণও রয়েছে, যা অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে।
কিউই: কিউই ফলে অ্যাক্টিনিডিন নামের এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এ ছাড়া কিউইতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, ফলে হজম প্রক্রিয়া আরো উন্নত হয়।
পেঁপে: পেঁপেতে রয়েছে প্যাপেইন নামের এনজাইম, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর সঙ্গে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সহায়ক। নিয়মিত অল্প পেঁপে খেলে হজমের সমস্যা ও পেট ফাঁপা কমে এবং শরীরও ভালো থাকে।
সূত্র : আনন্দবাজার