এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ ৭৩
এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা

দিল্লিতে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাসহ একাধিকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও কর্মসূচি পালনের কথা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর পর আটক অভিযান চালানো হয়। এর আগে ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকেও আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের চাপের মুখে নেহা বোরা কর্মসূচির স্থান যন্তর মন্তর থেকে দিল্লি হাটে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। পুলিশের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১