‘তুড়ি মেরে’ ক্লাসের হট্টগোল থামালেন শিক্ষিকা, ভিডিও ভাইরাল


আনন্দবাজার প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ ৬৯
‘তুড়ি মেরে’ ক্লাসের হট্টগোল থামালেন শিক্ষিকা, ভিডিও ভাইরাল

‘তুড়ি মেরে’ ক্লাসের হট্টগোল থামালেন শিক্ষিকা, ভিডিও ভাইরাল। ক্লাসে তখন ব্যাপক হট্টগোল। শিশুদের কেউ গল্প করছে, কেউ চিৎকার-চেঁচামেচিতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে বকাঝকা বা শাসনের পথ না বেছে অভিনব এক কৌশলে পুরো ক্লাসকে শান্ত করলেন এক তরুণী শিক্ষিকা। আর সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

তবে ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্লাসরুমজুড়ে যখন শিশুদের হইচই, তখন হাসিমুখে শিক্ষিকা একটু উঁচু স্বরে বলেন, ‘ক্লাস…’। সঙ্গে সঙ্গে শিশুরাও সমস্বরে বলে ওঠে, ‘ক্লাস…’।

এরপর শিক্ষিকা ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর নিচু করতে থাকেন। আশ্চর্যের বিষয়, শিশুরাও তাকে অনুসরণ করে একইভাবে কণ্ঠস্বর কমিয়ে আনতে থাকে। একপর্যায়ে শিক্ষিকা তুড়ি মারতেই পুরো ক্লাসের পরিবেশ বদলে যায়।

শেষে শিক্ষিকা প্রায় ফিসফিস করে বলেন, ‘ক্লাস…’। শিশুরাও একই সুরে শব্দটি পুনরাবৃত্তি করে। মুহূর্তের মধ্যেই কোলাহলপূর্ণ শ্রেণিকক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। সফল হওয়ার পর শিক্ষিকার মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি।

শিশুদের বকাঝকা বা ভয় দেখানোর পরিবর্তে তাদের অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করার এই কৌশল নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটি ‘টিচারথডায়ারিজ়১০’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি দেখে অনেকেই শিক্ষিকার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ইশ! আমাদেরও যদি এমন একজন শিক্ষিকা থাকতেন। আবার আরেকজন মজা করে মন্তব্য করেছেন, আমাদের সময়ে তো লাঠি দেখলেই চুপ করে যেতাম।

শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক উপায়ে শ্রেণিকক্ষ নিয়ন্ত্রণের এই অভিনব কৌশল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১