হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান স্থগিত, আলোচনার পথে ডোনাল্ড ট্রাম্প


বিবিসি প্রকাশের সময় : ৬ মে, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান স্থগিত, আলোচনার পথে ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে শুরু করা মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় তিনি জানান, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ায় পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে তিনি এই অভিযান স্থগিত করেছেন। তবে অভিযান থামলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধ কঠোরভাবে বহাল থাকবে।

কিউবা দখলের বি.ত.র্কি.ত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের মতে, তিনি যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন এবং একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী।

ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা মার্কিন প্রশাসনের ভেতর কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলে আসছিলেন যে, পারস্য উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তবে রুবিও পরে জানিয়েছেন যে, প্রেসিডেন্ট সবসময় শান্তির পথকেই অগ্রাধিকার দিতে চান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১