
নতুন এই বিমানবন্দরটি ১৯৮৩সালে চালুকৃত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালগুলোকেঅন্তর্ভুক্ত করবে বিমানবন্দরটি ডিজাইন করেছে ব্রিটিশ আর্কিটেকচার ফার্ম ফস্টার প্লাস পার্টনার্স। উচ্চাভিলাষী এই বিমানবন্দরের ডেলিভারি পার্টনার থাকবে যুক্তরাজ্যের নির্মাণ সংস্থা মেস।
বিমানবন্দর প্রকল্পটি সৌদি আরবের দীর্ঘমেয়াদি লক্ষ্যের অংশ। এটি রিয়াদকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির শহরের একটিতে পরিণত এবং রিয়াদের জনসংখ্যাকে দেড় থেকে দুই কোটিতে নিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চালু হওয়ার পর ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্য থেকে রিয়াদে (কিং খালিদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর) সরাসরি ফ্লাইট চালু করবে। এই ফ্লাইটের রিটার্ন টিকিটের মূল্য প্রায় ৭০০ ইউরো থেকে শুরু হবে।
আপনার মতামত লিখুন :