চলমান ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
চলমান ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

চলমান ইরান যুদ্ধে দেশটির মোট ড্রোন ক্ষতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে। ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় এই দুটি ড্রোন হারায় যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। কুয়েতে ৬ মার্চ আহত হওয়া এক ন্যাশনাল গার্ড সেনা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর

বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা থাকলেও তা ধীরে ধীরে বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন