
ডিএমকে এবং এআইএডিএমকে শিবিরে গুরুত্বপূর্ণ বৈঠকের পরপরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিভিকে এখন সন্দেহ করছে যে, তাদেরকে বাদ দিয়ে রাজ্যে সরকার গঠনের জন্য এই দুটি দল আঁতাত করছে।
এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল টিভিকে। অন্যদিকে নির্বাচনে ডিএমকে ৫৯টি আসন জিতেছে এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি। তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ টি আসন।
কিন্তু বৃহস্পতিবার সকালে রাজ্যপাল আর. ভি. আরলেকার প্রয়োজনীয় সংখ্যা না থাকায় বিজয়কে সরকার গঠনের দাবি অস্বীকার করেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয় যে পরিকল্পনা পেশ করেছিলেন, তাও তিনি গ্রহণ করেননি। রাজ্যপাল ব্যাখ্যা করেছেন যে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রতিষ্ঠিত হয়নি।
সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকে-র আরও ১০টি আসন প্রয়োজন এবং দলটি ইতোমধ্যেই কংগ্রেসের সমর্থন পেয়েছে, যাদের পাঁচজন বিধায়ক রয়েছেন। বাকি আসনগুলোর জন্য বাম ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে। সূত্র জানিয়েছে, দলটি আদালতে যাওয়ার পরিকল্পনা করছে।