বিস্ফোরণে কাঁপল দুবাই


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
বিস্ফোরণে কাঁপল দুবাই

বিস্ফোরণে কাঁপল দুবাই। শহরের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের পর বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়।

বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক বলেছেন, তিনি একটি বিশাল জোড়া বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। খবর এনডিটিভি’র।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে ‘সামান্য ঘটনা” ঘটেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ রোড-এর দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়। ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলেছে দুবাই পুলিশ। ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায়।

নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) দুবাই কর্তৃপক্ষ একটি ‘ছোট ড্রোন ঘটনা’র কথা জানায়।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলে। ওই অঞ্চলে ২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাতজন মার্কিন সেনা সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক। সূত্র: এনডিটিভি

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন