যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলন: ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে লাখো মানুষ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলন: ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় ধাপে বড় আকারের বিক্ষোভ হয়েছে। এই আন্দোলন আগেও দুইবার হয়েছে এবং প্রতিবারই ১০ লাখের বেশি মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছে।

সংগঠকরা জানিয়েছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এর মধ্যে রয়েছে ইরানে যুদ্ধ, ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। খবর বিবিসির।

ট্রাম্প আমাদের ওপর স্বৈরশাসক হিসেবে শাসন করতে চাইছে। কিন্তু এটা আমেরিকা ও ক্ষমতা জনগণের। এই দেশ নিজের মতো করে রাজা হওয়ার চেষ্টা করা ব্যক্তি বা তার ধনী সহযোগীদের নয়।

ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই বিক্ষোভকে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন’ বা ট্রাম্পের প্রতি অতিরিক্ত বিরক্তি প্রশমনের অধিবেশন বলে আখ্যায়িত করেছেন।

স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দিনভর যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস উল্লেখযোগ্য। ওয়াশিংটন ডিসির ডাউনটাউন এলাকা বিক্ষোভকারীদের বিক্ষোভে উত্তাল ছিল। লিনকন মেমোরিয়াল ও ন্যাশনাল মলে মানুষদের ঢল নেমেছিল।

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

নো কিংস আন্দোলনের পূর্বের ধাপের মতো বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের প্রতিকৃতি প্রদর্শন করে তাদের অব্যাহতি ও গ্রেপ্তারের দাবি করেছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন