মমতা ব্যানার্জি আটক

✎ আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে: ১০ অক্টোবর, ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসা অবস্থায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিসহ দলটির ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের সময় তাঁদের আটক করা হয়। খবর ইন্ডিয়া টুডের।

আটক অন্য নেতাদের মধ্যে রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস এ ঘটনাকে ‘গ্রেপ্তার’ হিসেবে উল্লেখ করেছে। দলটি প্রশ্ন তুলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা কখন থেকে গণতন্ত্রের নিয়ম হয়ে গেল?

পোস্টে দলটি আরও দাবি করে, শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে আলোচনার পরিবর্তে গ্রেপ্তারের পথ বেছে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে। তৃণমূলের ভাষায়, এটি গণতন্ত্রের জন্য একটি ‘অন্ধকার দিন’। গণতন্ত্র রক্ষার লড়াই থামানো উচিত নয় বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ই-প্রিন্ট