
মালদ্বীপের পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। দগ্ধ আটজনকে চিকিৎসার জন্য ধিগুরাহ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
মালে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং নূর নবী সরকার।
তিনি বলেন, ‘এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। হাইকমিশন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।”
মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের জন্য নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ফেরার সুযোগ দিল ইউএই
তিনি জানান, অগ্নিকাণ্ডে আরও দুজন বাংলাদেশি শ্রমিক—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা মালেতে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারভেজ আরও বলেন, ‘হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।’
আপনার মতামত লিখুন :