অরবিন্দ কেজরিওয়াল আটক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ ৫৮
অরবিন্দ কেজরিওয়াল আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যাওয়ার পথে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) নিজের বাসভবনের বাইরে থেকে তাঁকে আটক করা হয়।

‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক কর্মসূচিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ এবং সিইসির পদত্যাগ দাবি করার কথা ছিল। এ উপলক্ষে দিল্লিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন কেজরিওয়াল। তিনি পুলিশের পদক্ষেপকে ‘জরুরি অবস্থার চেয়েও খারাপ’ বলে মন্তব্য করেন এবং ভোট কারচুপির অভিযোগ তুলে সিইসির পদত্যাগ দাবি করেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা তাঁদের পরবর্তী আইনি অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১