এনটিআরসিএ’র প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

✎ লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ২৭ মার্চ, ২০২৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরভিত্তিক শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এতে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ৮ম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।

এনটিআরসিএ’র প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস

ইতোমধ্যে যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কেটে নগদ, বিকাশ ও রকেটসহ অনলাইন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আবেদন করা যাবে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন এখানে 

ই-প্রিন্ট