
গাজীপুর প্রতিনিধি, লাখোকন্ঠঃ গাজীপুরে আপন দুই ভাইকে হত্যার মূল আসামীকে গতকাল মঙ্গলবার ভোর ৪.৩০ ঘটিকায় গাজীপুর সদর থানার শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা সংলগ্ন মিঃ সুইটস এন্ড বেকারীর সামনে থেকে গ্রেফতার করে র্যাব-১। গ্রেফতারকৃত আসামী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বাশবুনিয়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল (৫১), বর্তমানে সে গাজীপুর জিএমপি সদর থানার বাঙ্গালগাছ এলাকায় বসবাস করেন।
র্যাব জানায়, ধৃত আসামী আব্দুল আউয়াল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- ২০ অক্টোবর সন্ধ্যা ৬.৪৫ ঘটিকার সময় নিহত শফিকুল ইসলাম কাইল্যা (২৫) ও শুক্কুর আলী (২২) সহ মোট ৪ জন একটি অটোরিক্সা যোগে গাজীপুর সদর মেট্রো থানার বাঙ্গালগাছ এলাকায় বাশঁবাজারে এসে কাউকে কিছু না বলে উক্ত বাজারের বিল্লালের দোকানে ভাংচুর করে, পরে জনৈক রাসেলের মুদি দোকানের ফ্রিজ ভাংচুর করে এবং দোকানের সিসি ক্যামেরার যন্ত্রপাতি সাথে নিয়ে, জুলহাসের গাড়ি ওয়াশিং পয়েন্টের দোকানে গিয়ে জুলহাস ও মমিনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটায়। হাতাহাতির এক পর্যায়ে আসামী মোঃ আব্দুল আউয়াল সহ ৩/৪ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে দুই সহোদর ভাইকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় নিহত দ্বয়ের পিতা আবুল কাশেম বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত শফিকুল ইসলাম ও শুক্কুর আলী ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মহেষকুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তারা বর্তমানে গাজীপুর সদর মেট্রো থানার ভুরুলিয়া আব্দুল রশিদের বাড়ির বাড়াটিয়া ছিলেন।
আপনার মতামত লিখুন :