চাঁদপুরে এলপি গ্যাসের মূল্য বেশি নেওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযান  জরিমানা আদায়।


প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণ ২৬
চাঁদপুরে এলপি গ্যাসের মূল্য বেশি নেওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযান  জরিমানা আদায়।

লাখোকণ্ঠ চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে এলপি গ্যাসের মূল্য বেশি নেওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযান,জরিমানা আদায় করা হয়।

৩০ আগস্ট এনার্জি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন নিজে বিভিন্ন বিক্রয় দোকান পরিদর্শন কালে এলপি গ্যাসের দোকানে মূল্য তালিকা না থাকায়, ক্রেতাদের ক্রয় রশিদ না দেয়ার, মূল্য বেশি নেওয়ায় দুটি দোকানে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয় ।

অভিযান কালে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক  মোস্তাফিজুর রহমান ,নেজারত ডেপুটি কমিশনার মেশকাতুল ইসলাম এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসাইন উপস্থিত ছিলেন। এনার্জি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন বলেন সারাদেশে এই অভিমান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১