জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদক রাণী আটক


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ মে, ২০২৪, ২:৪২ অপরাহ্ণ
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদক রাণী আটক

মুরাদ হাসান, (জৈন্তাপুর) সিলেট: ৫১০ বোতল ফেনসিডিল সহ এক নারী জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে আটক করা হয়। আটককৃত নারীর নাম শাহানা বেগম (৩৮) উরফে কাঞ্চন বেগম। সে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ও কালা মিয়ার কন্যা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩শে মে) রাত ১০:৫৫ মিনিটে বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শাহিদ মিয়ার নেতৃত্বে, উপ পরিদর্শক মুহিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইটি বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে শাহানা বেগমকে আটক করা হলেও তার সহযোগী তার ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় আটক করা ফেনসিডিলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার মত।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজন নামীয় ও দুইজন অজ্ঞাত মোট চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৩৬(১) সারনীর ১৪(গ)৪১ তে মামলা দায়ের করা হয়েছে।দায়িত্বরত জৈন্তাপুর মডেল থানার পুলিশ পাহারায় শুক্রবার সকালে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে আটককৃত শাহানা ওরফে কাঞ্চনাকে।